ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

মেসিই তুরুপের তাস

প্রতিনিধির নাম :

হাইতির বিপক্ষে জয়ের পর ২২ বছর বয়সী ক্রিশ্চিয়ান পাভনে মুগ্ধ হয়ে লিওনেল মেসি বলেছিলেন, ‘আর্জেন্টিনার আক্রমণ ভাগের দারুণ বিকল্প পাভন।’ অনেকে আক্রমণভাগে পাভনকে মেসির যোগ্য সঙ্গী হিসেবে বিবেচনা করছেন। পাভন আলো ছড়ানো পারফরম্যান্স দেখালেও মেসিই হচ্ছেন আর্জেন্টিনার কোচ সাম্পাওলির তুরুপের তাস। তার মতে, মেসির সেরা পারফরম্যান্স ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না আর্জেন্টিনা। সাম্পাওলি জানান, মাঠে মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানের দারুণ সংযোগ রয়েছে। এটাই স্পেশাল বৈশিষ্ট্য ক্রিশ্চিয়ানের। দারুণ গতিশীল ক্রিশ্চিয়ান। নিশ্চয়ই, এটা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেবে।

অনেকেই রাশিয়া বিশ্বকাপ শেষ সুযোগ দেখছেন মেসির। কেননা ২০২২ সালের বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৫। তাই আসন্ন বিশ্বকাপের দারুণ সুযোগ মেসির। আর্জেন্টিনাও তাকিয়ে থাকবে মেসির দিকেই। গত বিশ্বকাপের ফাইনালের হারের দুঃখ পেছনে ফেলে শিরোপার দিকেই দৃষ্টি আর্জেন্টিনার। ফাইনালে উঠতে পারলে গত বিশ্বকাপের পুনরাবৃত্তি করতে চান না মেসিরা। বার্সেলোনায় বিশ্বকাপ প্রস্তুতিতে নিজেকে তৈরি করে নিচ্ছেন মেসি। অনুশীলনে ফুটবলের কারিকুরি দেখাচ্ছেন। নিজের ক্লাবের হোম গ্রাউন্ডে অনুশীলন দারুণ উপভোগ করছেন মেসি। বিশ্বকাপের মিশনে যাওয়ার আগে আগামী ৮ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ইসরাইলে রওনা দেবে আর্জেন্টিনা দল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
২৪ বার পঠিত হয়েছে