ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

মেসির বাজে খেলার ৫ কারণ

প্রতিনিধির নাম :

মেসির হলোটা কী? বিশ্বকাপে চেনায় যাচ্ছে না তাকে। ক্লাব ফুটবল শাসন করা খেলোয়াড় হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেছেন। কেন এ বিপর্যয়? বিশ্লেষণ করেছেন বিবিসির ক্রীড়া সাংবাদিকরা। তারা তুলে ধরেছেন ৫ কারণ।

১. ক্লান্তি: ২০১৭-১৮ ইউরোপীয় মৌসুমে মেসি খেলেছেন ৫৪টি ম্যাচ। মাঠে ছিলেন মোট ৪৪৬৮ মিনিট। ম্যাচপিছু গড় ৮২.৭ মিনিট। অতিরিক্ত নির্ভরতার কারণে প্রায় সব ম্যাচের গোটা সময় ধরেই খেলানো হয়েছে তাকে।

২. চোট: ছোট হলেও চোট রয়েছে মেসির। এমনই দাবি, আর্জেন্টিনার পত্রিকা ক্লারিনের। তাদের দাবি, ডান-পায়ের ঊরুর মাংসপেশিতে সামান্য চোট রয়েছে ছোট ম্যাজিসিয়ানের। যে কারণে দৌড়ানো ও গতি পরিবর্তন করতে কিছুটা সমস্যা হচ্ছে।

৩. সতীর্থদের বাজে পারফরম্যান্স: দলগতভাবেই খারাপ খেলছে আর্জেন্টিনা। বাছাইপর্ব থেকেই হতাশ করছেন তারা। সতীর্থদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাচ্ছেন না মেসি। তাই হতাশ দেখাচ্ছে তাকে।

৪. রোনাল্ডোর সঙ্গে তুলনা: প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন আগুনে ফর্মে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই মেসির সঙ্গে চলছে তার তুলনা। একদিকে ডানা মেলে ধরছেন রোনাল্ডো। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকাই অনিশ্চিত আর্জেন্টিনার। সেটাও চাপে রাখছে ফুটবলের বরপুত্রকে।

৫. ফোরলানের দৃষ্টিতে

তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় এসেছে আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপে শেষবার জিতেছিলেন আলবিসেলেস্তেরা। ৩২ বছর কেটে গেলেও সোনার হরিণ আর ছোঁয়া হয়নি দলটির।

২০১০ বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় উরুগুয়ের ডিয়েগো ফোরলান মনে করেন, বিশ্বকাপ জয়ের প্রচণ্ড চাপের জন্যই দলটি ভালো পারফর্ম করতে পারছে না।

তিনি বলেন, খেলোয়াড়রা বিশ্বকাপ উপভোগ করতে পারে না। শিরোপা জয়ের প্রত্যাশাই চাপে রাখে আর্জেন্টিনাকে। আপনি যদি খেলাটা উপভোগ না করে প্রত্যাশা হিসেবে নেন, তাহলে ভালো করতে পারবেন না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮
১৫ বার পঠিত হয়েছে