ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

মেসির মাইলফলকের রাতে বড় জয় বার্সার

প্রতিনিধির নাম :

ঢাকা: গ্রিসের দলটি কখনোই ন্যু ক্যাম্পে এসে জিততে পারেনি। সেই ধারা এবারও বদলাল না। ঘরের মাঠে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ১০ জন নিয়ে খেলার পরও একপেশে লড়াই হয়েছে। অলিম্পিয়াকোস লড়াই জমিয়ে তুলতে পারেনি।

মেসি ভক্তরা বুধবার রাতে অপেক্ষায় ছিলেন একটি গোলের। ৬১ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে এক সঙ্গে দুটি মাইলফলকে পৌঁছলেন আর্জেন্টাইন মহাতারকা। ইউরোপিয়ান ক্লাব আসরে এটা ছিল মেসির ১০০ তম গোল। আর চলতি বর্ষপঞ্জিতে দেশ ও ক্লাবের জার্সি মিলিয়ে এটি তাঁর ৫০তম গোল।

উয়েফা আয়োজিত ক্লাব আসরে মেসি এখন শততম গোল করা দ্বিতীয় খেলোয়াড়। এই মাইলফলকটি ছুঁতে তাঁকে খেলতে হলো ১২২ ম্যাচ। শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ১৫১ ম্যাচ থেকে গোল করেছেন ১১২টি। রোনালদোর শততম গোল পেতে লেগেছিল ১৪৩ ম্যাচ। সেখানে মেসি ২১ ম্যাচ কম খেলেই শততম গোলের দেখা পেলেন।

অলিম্পিয়াকোসের বিপক্ষে মেসি গোল করার আগেই এগিয়ে গিয়েছিল। বার্সার জোরাল আক্রমণে বেসামাল হয়ে ১৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসে গ্রীসের দলটি। বার্সা প্রথমার্ধ শেষ করেছে ১০ জন নিয়ে। ৪২ মিনিটে দেউলোফেউয়ের ক্রস পেয়েছিলেন জেরার্ড পিকে। তিনি হাত দিয়ে বল জালে ঠেলে গোলের উল্লাস করেন। পিকের এই অসততা ঠিকই ধরে ফেলেন রেফারি। দলকে বিপদে ফেলে দেখতে হয়েছে দ্বিতীয় হলুদ কার্ড, মানে লাল কার্ড।

পিকের লাল কার্ডেও বার্সার ধার কমাতে পারেনি। ৭০ শতাংশ বলের দখল ছিল মেসিদের। ৬৪ মিনিটে গোল করে বসেন লুকাস দিনিয়ের। অলিম্পিয়াকোসের হয়ে যিনি আত্মঘাতী গোল করেছেন সেই নিকোলাউ অবশ্য প্রায়শ্চিত্ত করেছেন নির্ধারিত সময়ের এক মিনিট আগে দলের হারের ব্যবধান কমিয়ে। তিন ম্যাচ জিতে যথারীতি গ্রুপ ‘ডি’-এর শীর্ষেই থাকল বার্সা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
১৪ বার পঠিত হয়েছে