ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

ম্যাচটা টি-টোয়েন্টি ভুলে গেছে বাংলাদেশ

প্রতিনিধির নাম :

কাল প্রথম ম্যাচে হারের পর ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আজ দ্বিতীয় ম্যাচে কি শিক্ষা নেওয়ার ছাপ দেখা গেল? নাকি মনে হচ্ছে খেলাটা যে টি-টোয়েন্টি বাংলাদেশ দল তা বেমালুম ভুলে বসে আছে! কালকের মতো আজও আগে ব্যাট করেছে বাংলাদেশ। ভেন্যু সেই একই, উইকেটের আচরণও ছিল এক। অনেকটা দেশের উইকেটের মতোই। মন্থর ও নিচু বাউন্সের। পাকিস্তানের সাবেকেরা উইকেটের যত সমালোচনাই করুক, এমন বাইশ গজ বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে অন্তত অচেনা নয়। যদিও ব্যাটিং দেখে তা বোঝা যাচ্ছে না। প্রথম ম্যাচে পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে ৩৫। আজ আরও বাজে। ২ উইকেট হারিয়ে ৩৩। ফিরেছেন মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান। মোহাম্মদ হাসনাইন ছাড়া আর কোনো পেসার উইকেট থেকে সুইং আদায় করে নিতে পারেননি। যদিও শাহীন শাহ আফ্রিদির ভালো একটি ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন নাঈম। সেটি নিজের খেলা প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’। বিপিএলে তিনে বেশ ভালো খেলা মেহেদীকে নামিয়ে চমকে দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। উল্টো মেহেদী (১২ বলে ৯) যেভাবে আউট হয়েছেন তাতে সমর্থকদেরই চমকে যাওয়ার কথা! হাসনাইনের বাউন্সারকে ঠিক কোথায় পাঠাতে চেয়েছিলেন তা ভাবাবে যে কাউকেই। বিপিএলে পেসারদের গতি এবং হাসনাইনের গতির সঙ্গে পার্থক্যটা তিনি হয়তো টের পেয়েছেন আউট হওয়ার পর। ওভাবে পুল শট যে টেল-এন্ডাররা খেলে থাকে!  তামিম ১৬ রানে ‘জীবন’ পেলেও এখনো এক প্রান্ত ধরে রেখেছেন। তবে সেটি টি-টোয়েন্টি মেজাজে নয়। আরেক প্রান্ত থেকে উইকেট পড়ায় এমনিতেই খোলসবন্দী থাকার কথা। চারে নামা লিটন হতাশ করেছেন আরও বেশি। ১৪ বলে ৮ রান করে আউট হয়েছেন শাদাব খানের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। তামিমের (২৫ বলে ২৬) সঙ্গে উইকেটে রয়েছেন আফিফ হোসেন (৮ বলে ১৩)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৭। প্রথম ম্যাচে ১০ ওভার শেষে বিনা উইকেটে ৬২ রান তুলেছিল বাংলাদেশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
১২ বার পঠিত হয়েছে