ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

ম্যানইউকে রুখে দিলো সেভিয়া

প্রতিনিধির নাম :

ইউয়েফা চ্যাম্পিয়নস লীগে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে সেভিয়া। গতকাল এ স্প্যানিশ দলটির সঙ্গে গোল শূন্য ড্র করে ম্যানইউ। এ নিয়ে স্পেনের মাটিতে শেষ ৭ ম্যাচের পাঁচটিতেই ড্র করলো তারা। আর চ্যাম্পিয়নস লীগের আসরে সর্বাধিক ২২ ম্যাচে ড্র করলো ম্যানইউ। এর আগে ইউরোপিয়ান এ আসরে সমান সংখ্যক ম্যাচে ড্র রয়েছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের। অন্যদিকে আসরে ইতিহাসে প্রথম বার ঘরের মাঠে গোল করতে ব্যর্থ হলো সেভিয়া।

আর সব মিলিয়ে আসরে ১৯ বার গোল শূন্য ড্র করে তারা। তবে সবকিছু ছাপিয়ে গতকালের ম্যাচের নায়ক ছিলেন ম্যানইউর স্প্যানিশ গোলরক্ষক ডেভিড দি গিয়া। মুলত তার সেরা নৈপূণ্যেই ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। এ ম্যাচে অসাধারণ ৮টি সেভ দেন। যা চ্যাম্পিয়নস ইতিহাসে ম্যানইউর কোন গোলরক্ষকের এক ম্যাচে সর্বাধিক গোল সেভ দেয়ার আরেকটি রেকর্ড গড়লেন তিনি। এর আগে ২০১১’র আসরে বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচে ৮টি সেভ দেন ম্যানইউর সাবেক গোলরক্ষক এডউইন ভ্যন ডার স্যার। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোল’র ফিরতি লেগে আগামী ১৩ই মার্চ ওল্ড ট্যাফোর্ডে মুখোমুখি হবে দু’দল। চলতি মৌসুমে ঘরের মাঠে শেষ ১৮ ম্যাচের ১৫টিতেই জয়ের কৃতিত্ব রয়েছে ম্যানইউর।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
১৫ বার পঠিত হয়েছে