ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ Logo বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ Logo ৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো Logo গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের

যারা জুলাইয়ের বিরুদ্ধে, তারা কখনো ফিরে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে অঙ্কিত ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ গ্রাফিতির উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, “যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কখনো ফিরে আসবে না। জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের আত্মত্যাগ বৃথা যাবে না।”

তিনি আরও বলেন, “এই গ্রাফিতি থাকবে না এমন কোনো কারণ নেই। এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা।”

‘জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে-উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।

নির্বাচনের পর নতুন সরকার এলে গ্রাফিতি থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আগামী সরকার এলে গ্রাফিতি থাকবে না কেন? আপনাদের মনে কখনো সন্দেহ রাখবেন না যে, এই গ্রাফিতি থাকবে না। সামনে নির্বাচিত সরকার এলেও এই গ্রাফিতি না রাখার কোনো কারণ নেই।

গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা রিকশা চালক মোহাম্মদ সুজন, আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরের শহিদ আবু সাঈদ ও নিহত শহিদ গোলাম নাফিজের নাম।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৪ বার পঠিত হয়েছে