ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

যে কারণে গোলাপি টেস্টের মধ‌্যেই হঠাৎ কলকাতায় সাকিব!

প্রতিনিধির নাম :

আপাতত ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করার অপরাধে তাকে নির্বাসিত করেছে আইসিসি। যে নির্বাসন উঠতে উঠতে আগামী বছরের প্রায় শেষদিক। তবে খানিকটা চমকে দিয়ে ক্রিকেট নিষিদ্ধ থেকেও হাজির হলেন কলকাতায়! তাও আবার ইডেনে ভারত বনাম বাংলাদেশ গোলাপি বল টেস্টের কলকাতায়! খবর সংবাদ প্রতিদিনের।

আইসিসির শাস্তির মুখোমুখি না হলে মোমিনুল হক নন, শুক্রবার ঐতিহাসিক টেস্টে সাকিবেরই ইডেনে টস করতে যাওয়ার কথা ছিল! কিন্তু ক্রিকেটের বাইরে চলে যেতে হল বলে এই ঐতিহাসিক স্বাদ থেকে বঞ্চিতই থাকতে হল এই বিশ্ব অলরাউন্ডারকে। ভারতীয় গণমাধ্যম বলছে, এই তারকা ক্রিকেটার শুক্রবার কলকাতায় গেছেন। একদিনের ঝটিকা সফরে আজ শনিবার সেখানেই থাকবেন তিনি। এরপর আগামীকাল রবিবার তার ঢাকা ফিরে যাওয়ার কথা।
তবে সাকিব শনিবার মাঠে খেলা দেখতে যাননি সেখানে। মূলত নিজের ব‌্যবসায়িক কাজে কলকাতায় গেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের দাবি, শনিবার সারা দিন সাকিব নানারকম বৈঠক করবেন। টিম হোটেলে ওঠেননি তিনি। উঠেছেন কলকাতার বাইপাসের ধারের একটি হোটেলে। তবে তিনি ইডেনে খেলা দেখতে যাওয়া কিংবা টিমের সঙ্গে দেখা করা সম্ভব কি না, এখনও নিশ্চিত নয়। যদি সম্ভব হয়, তাহলে শনিবার ইডেনে দেখা যেতেও পারে তাকে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে