1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. team_612201@www.jibonnews24.com : team_612201 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

যৌন হয়রানির অভিযোগে শাবি’র সহকারী প্রক্টরকে অব্যাহতি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ২১০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহা নামে এক শিক্ষকদের বিরুদ্ধে এই যৌন হয়রানির অভিযোগ উঠে। যৌন হয়রানির শিকার এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।

এছাড়া তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায়।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাস্তাবুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তাকে শো-কজ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক, শৃঙ্খলা বডিতে থাকায় তাকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, একটি অভিযোগের প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় তাকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক প্লাবন চন্দ্র সাহার মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews