ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল Logo প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী Logo ভারতের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন ডেসকাটে Logo সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত Logo নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু Logo বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ‘একমুখী হামলাকারী ড্রোন’ কেনার পরিকল্পনা নিউজিল্যান্ডের সামরিক বাহিনীর Logo দিনাজপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

রমজান সামনে রেখে খেজুর আমদানিতে বড় ছাড়

প্রতিনিধির নাম :

অর্থনীতি ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সাধারণ মানুষের নাগালে রাখতে খেজুর আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে রমজানকে কেন্দ্র করে খেজুরের বাজারে স্বস্তি ফেরার আশা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং রমজানে খেজুরের চাহিদা বিবেচনায় এনে আমদানিতে শুল্ক কমানো হয়েছে, যাতে সরবরাহে কোনো ঘাটতি না হয় এবং দাম সহনীয় থাকে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুবিধা কার্যকর থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

শুধু শুল্কই নয়, খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়করেও ছাড় বহাল রাখা হয়েছে। বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। পাশাপাশি খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করের ওপর যে ৫০ শতাংশ ছাড় গত বছর দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রয়েছে।

এনবিআর মনে করছে, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য ছাড়ের ফলে রমজান মাসে খেজুরের আমদানি বাড়বে। এতে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং দাম সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৩৩ বার পঠিত হয়েছে