ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

রাঙ্গামাটিতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা : লাশ নিয়ে বিক্ষোভ

প্রতিনিধির নাম :

রাঙ্গামাটির রাজস্থলীর হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও হ্যাডম্যান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি দ্বীপময় তালুকদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার কাজ শেষে বাড়ি ফেরার পথে দ্বীপময় তালুকদারকে অপহরণের পর তাকের গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজস্থলী থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আজ সকাল থেকে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় তঞ্চঙ্গ্যা জনগণ লাশ নিয়ে থানায় ঘেরাও করে হত্যাকাণ্ডের বিচার দাবি জানান।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহাম্মদ খান জানান, গতকাল উপজেলা থেকে ছয় কিলোমিটার দূরে হলুদিয়া পাড়ায় থেকে দ্বীপময় তালুকদারকে অপহরণ করে নিয়ে যায়। পরে আজ সকালে এলাকাবাসী লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের সূত্রে জানা যায়, দ্বীপময় তালুকদার বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইসিবি চলমান ট্রানজিট সড়ক নির্মাণ কাজ করছিলেন। কাজ শেষে হলুদিয়া পাড়া জিরো মাইল এলাকা দিয়ে বাড়িতে আসার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেল আরোহী চারজনকে অবরুদ্ধ করে দ্বীপময় তালুকদারকে নিয়ে যায়। বাকি তিনজন সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, গান্ধী তঞ্চঙ্গ্যা ও নাছির উদ্দিন রাস্তায় এক স্থানে রেখে গেলে তারা ৩-৪ রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে পুলিশকে খবর দেন তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
৫ বার পঠিত হয়েছে