ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

রাজধানীতে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
অনলাইন ডেস্ক : রাজধানীর মহাখালীর সড়কের পাশে ড্রামের ভেতর থেকে হাত পা ও মাথাবিহীন এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ মে) রাতে সিএনজি অটোরিকশা করে দুই ব্যক্তি লাশটি ফেলে যায়।
রাত নয়টা। রাজধানীতে ঝড়ো হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। অন্য সময়ের চেয়ে লোকজন তুলনামূলক কম থাকায় রাস্তা ফাঁকা। এই সুযোগ কাজে লাগায় কে বা কারা।
মহাখালী কাঁচাবাজার ঘেষে রাস্তার পাশে সিএনজি অটোরিকশা করে দুই ব্যক্তি একটি ড্রাম ফেলে যায়। প্রত্যক্ষদর্শীরা ড্রামের ভেতরে থাকা বস্তা খুলে একটি খণ্ডিত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, কিছুটা ভাঙা একটি প্লাস্টিকের ড্রাম পড়ে ছিল। এটির মধ্যে একটি বস্তা। এখানের কাঁচাবাজারের এক শ্রমিক এসে সেটি খোলে। তখন তোষক দিয়ে মোড়ানো কিছু একটা দেখে প্রশাসনকে ফোন দেন, তারা আসলেন, এরপর সেটি খুলে মস্তকহীন মরদেহটি পাওয়া গেছে।
বনানী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম মিঞা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি একজন পুরুষের।
তিনি বলেন, আমরা এসে ড্রাম খুলে হাত-পা কাটা মাথাহীন একটি যুবকের মরদেহ দেখতে পাই। এখন আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করব। তার পরিচয় জানার চেষ্টা করছি।
সিএনজি অটোরিকশাটি শনাক্তেরও চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
১৫ বার পঠিত হয়েছে