ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

রাজশাহীতে করোনায় মৃত্যুর রেকর্ড

প্রতিনিধির নাম :
জীবন নিউজ ডেস্ক :রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর করোনা সংক্রমণের পর থেকে এটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ মৃতের ঘটনা।বুধবার (২৩ জুন) সকালে রামেক হাসপাতালের কোভিড সারসংক্ষেপ তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিল আটজন এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বাকি দশজন। ১৮ জনের মধ্যে ১৩ জনই রাজশাহী জেলার। নওঁগার চারজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন বাসিন্দা। বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৪ জন। যার মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৪ জন ও পাবনার একজন।

রামেকে বর্তমানে হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩৫৭ শয্যায় ৪০৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৬৬ জনের করোনা পরীক্ষায় ১৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া দুই ল্যাবের টেস্টে মোট ১৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৪ শতাংশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
৬ বার পঠিত হয়েছে