ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

রাজশাহীতে জামায়াত নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম :

রাজশাহী মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাজেদুর রহমানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম।

তিনি জানান, মাজেদুর রহমান নাশকতা মামলার আসামি। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে নাশকতা এবং বিস্ফোরকদ্রব্য আইনে আরও মামলা রয়েছে।

কাটাখালি পৌরসভার সাবেক মেয়র এ জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
৯ বার পঠিত হয়েছে