ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

রাজশাহীর বিপক্ষে কুমিল্লার জয়

প্রতিনিধির নাম :

জীবন নিউজ  ঢাকা: রাজশাহী কিংসের বিপক্ষে ব্ড় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহীকে ৯ উইকেটে হারিয়েছে কুমিল্লা। মুশফিকুর রহিমের দল প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে মাত্র ১১৫ রান তুলতে সমর্থ হয়। জবাবে মাত্র এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে মোহাম্মদ নবীর কুমিল্লা। ১১৬ রানের ছোট্ট লক্ষ্যে খেলতে নেমে ঝড় তুলেছিলেন লিটন দাস। তবে শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি এই ব্যাটসম্যান। মাত্র ১২ বলে ২৩ রানে ফিরে যান তিনি। এরপর বাকি পথটুকু ভালোভাবেই পার করেন ইমরুল কায়েস ও জস বাটলার। ৩৯ বলে ৫০ রান করেন বাটলার। অপরপ্রান্তে ৪১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন ইমরুল। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র স্কোরে মাত্র ১১৫ রানই তুলতে সক্ষম হয় রাজশাহী কিংস। ইনজুরি কারণে আগেই দল থেকে ছিটকে পড়েন ড্যারেন স্যামি। আর আজ দলের অপর তারকা লেন্ডল সিমন্সও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। দলের অন্যতম দুই তারকাকে হারিয়ে বিবর্ণ হয়ে পড়েছে রাজশাহী কিংস। ব্যাটিং করতে নেমে দলীয় ২৩ রানে মুমিনুলকে হারায় রাজশাহী। এরপর রনি তালুকদার ফিরে যান কোনো রান না করেই। এরপর অধিনায়ক মুশফিকুর রহিম ও লেন্ডল সিমন্স মিলে ইনিংসটাকে মেরামতের চেষ্টা করছিলেন। তবে দলীয় ৬৪ রানে ফিরে যান মুশি। ১৬ রান করেন তিনি। পরের ওভারে ৪০ রান করা সিমন্স ইনজুরির কারণে মাঠ ছাড়লে বিপদ বাড়ে রাজশাহীর। দলের বাকি ব্যাটসম্যানরা রানের চাকা সচল রাখতে না পারায় শেষ পর্যন্ত সাত উইকেটে ১১৫ রানে শেষ হয় রাজশাহীর ইনিংস। দ্বিতীয় সবোর্চ্চ ২৫ রান করেছেন ফরহাদ রেজা। কুমিল্লার মোহাম্মদ নবী চার ওভারে ১৫ রানে নেন তিন উইকেট। সবচেয়ে কিপটে ছিলেন রশীদ খান। চার ওভারে মাত্র সাত রান দিয়ে দুই উইকেট নেন এই লেগ স্পিনার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
২২ বার পঠিত হয়েছে