1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাশিয়া বিশ্বকাপে খেলবে ৩২টি দল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

জীবন নিউজ: ২০১৮ বিশ্বকাপের জমজমাট আসর বসবে রাশিয়ায়। শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেয়েছে পেরু।
এর ফলে রাশিয়া বিশ্বকাপে চূড়ান্ত লড়াইয়ে ৩২ দলের পরিবার পূর্ণ হল।

তবে বিশ্বকাপের টিকিট পায়নি ইতালি, নেদারল্যান্ডস, চিলি, ইউরো মাতানো ওয়েলসের মতো বিশ্ব ফুটবলের বড় বড় দেশ।

৩৬ বছরের অপেক্ষার অবসান শেষে ৩২তম দেশ হিসেবে রাশিয়ার টিকিট কাটে পেরু। আন্তঃকনফেডারেশন প্লে অফে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপে উঠলো দেশটি। আগামী ১ ডিসেম্বর আয়োজক রাশিয়ার মস্কোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ৩২ দলের ড্র অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এই ৩২ দলকে নিয়ে চারটি গ্রুপ বা পট সাজানো হয়েছে।

আফ্রিকা অঞ্চলের ৫৩ দলের ১২৭ ম্যাচ আর ৩১৫ গোলের লড়াইয়ে পাঁচটি দেশ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। দলগুলো হলো- মিশর, মরোক্কো, নাইজেরিয়া, সেনেগাল আর তিউনিশিয়া। এশিয়া অঞ্চলের ৪৬ দলের লড়াইয়ে অনুষ্ঠিত হয় ২২৬টি ম্যাচ।
যেখানে গোলের সংখ্যা ৬৬৫। এই অঞ্চল থেকে উঠেছে পাঁচটি দেশ। এশিয়ার দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব।

এদিকে, রাশিয়ার টিকিট কাটতে ইউরোপ থেকে অংশ নেয় ৫৪ দল। ২৭৮ ম্যাচ আর ৮০৭ গোলের দেখা পাওয়া এই অঞ্চল থেকে উঠেছে সর্বোচ্চ ১৪টি দেশ। ইউরোপের দেশগুলো হলো: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে অটোমেটিক চয়েজে ছিল।

নর্থ, সেন্ট্রাল এবং ক্যারিবীয়ান অঞ্চল থেকে ৩৫ দলের লড়াইয়ে রাশিয়ার টিকিট পায় তিনটি দেশ। ১১২ ম্যাচ আর ৩১৯ গোলের এই অঞ্চল থেকে উঠেছে কোস্টারিকা, মেক্সিকো এবং পানামা। ১১ দেশের, ৩৫ ম্যাচ আর ১০৬ গোলের লড়াইয়ের পর ওশেয়ানিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ডের সুযোগ ছিল রাশিয়া বিশ্বকাপে যাওয়া। তবে, পেরুর বিপক্ষে কিউইরা হেরে গেলে এই অঞ্চল থেকে কোনো দেশ খেলছে না ২০১৮ বিশ্বকাপের মেগা ইভেন্টে।

এছাড়া, ১০ দলের, ৯০ ম্যাচের আর ২৪২ গোলের জমে ওঠা লড়াইয়ে দক্ষিণ আমেরিকা থেকে উঠেছে পাঁচটি দেশ। সবশেষ উঠেছে পেরু। এর আগে অন্য চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। পেরু ছাড়া বাকি চারটি দেশ হলো ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং উরুগুয়ে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews