ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

‘রাষ্ট্র ব্যর্থ হলে নাগরিকদের রক্ষার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে’

প্রতিনিধির নাম :

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, রাষ্ট্র যদি গণহত্যা, জাতিগত নিধন, যুদ্ধাপরাধ অথবা মানবতা বিরোধী অপরাধ থেকে নাগরিকদের রক্ষায় ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ গ্রহণের সার্বিক দায়-দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, ‘সহিংস পরিবেশ সৃষ্টি, যুদ্ধ ও সন্ত্রাস এবং গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগ বন্ধে জাতিসমূহের মধ্যে শক্তিশালী জনসচেতনতা সৃষ্টির সময় এসেছে।’

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ইমপ্লিমেন্টশন অব থার্ড ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) অব বাংলাদেশ’ শীর্ষক এক কমর্শালার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ আবাসিক সমন্বয় অফিস এবং অফিস অব দ্য হাইকমিশনার ফর হিউমেন রাইটস যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

আন্তর্জাতিক বিচার আদালতে সম্প্রতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার মামলায় দেয়া রায়কে মানবতার বিজয় হিসেবে উল্লেখ করে ড. মোমেন বলেন, এটি গাম্বিয়া, ওআইসি এবং লাখ লাখ রোহিঙ্গার বিজয়। তিনি বলেন, রাখাইন থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গাকে রক্ষা করেছেন ‘মাদার অব হিউমেনিটি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
৬ বার পঠিত হয়েছে