ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রায়পুরে জাল ও নৌকাসহ ২ জেলে আটক

প্রতিনিধির নাম :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে আজ শুক্রবার ভোরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২ হাজার মিটার জাল, ১টি নৌকাসহ ২ জেলেকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত ১টি নৌকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আয়ত্ত্বে রয়েছে।

শুক্রবার সকালে উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাছিম বিল্লাহ মেঘনা নদীর পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জেলের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ও উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার মো. রাশেদুল হক উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত মাছ স্থানীয় ইয়াতিমখানায় বিতরণ করা হয়েছে। আটককৃত দুই জেলে হলেন উপজেলার বাসিন্দা শাহ আলম হাওলাদার (৪২) ও চাঁদপুর জেলার মো. মাসুদ বকাউল (৩৬)।

উল্লেখ্য, গতকাল কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭টি নৌকা, ৫ হাজার মিটার জালসহ চার জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত চার জেলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
৭ বার পঠিত হয়েছে