ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

রিয়ালের সাথে আলোচনার কথা স্বীকার এমবাপ্পের

প্রতিনিধির নাম :

প্যারিস সেইন্ট-জার্মেইতে যোগ দেবার আগে রিয়াল মাদ্রিদের সাথে দল বদলের বিষয়ে আলোচনার বিষয়টি স্বীকার করেছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পে। কিন্তু এখন আর স্প্যানিশ চ্যাম্পিয়ন দলে যাবার কোন স্বপ্ন নেই বলেও জানিয়েছেন এই তারকা স্ট্রাইকার।

গত মৌসুমে মোনাকোকে ১৭ বছর পরে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা উপহার দেয়া এমবাপ্পেকে দলে নিতে রিয়াল দল বদলের শুরু থেকেই লক্ষ্যস্থির করেছিল। কিন্তু রিয়ালে নয় বরং আগস্টে পিএসজিতে যোগ দিয়ে সবাইকে চমকে দেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রাথমিক ভাবে ধারে মোনাকো ছাড়লেও চুক্তির শর্তানুযায়ী আগামী বছরই তার ১৮০ মিলিয়ন ইউরোর চুক্তির মেয়াদ স্থায়ী হবে।

স্প্যানিশ স্পোর্টস ডেইলি মার্কায় সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ট্রান্সফার নিয়ে নানা গুজব ছিল। এটা সত্যি যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে আমি মনে করি এটা এখন আমার ও রিয়াল মাদ্রিদের জন্য অতীত। আমি এখন পিএসজির খেলোয়াড়। আর আমি এই দলের জন্য শতভাগ দিতে প্রস্তুত।’

এমবাপ্পে আরও জানিয়েছেন, নিজের শহর হওয়াতে তিনি সব সময়ই পিএসজিতে খেলতে চেয়েছেন। তিনি বলেন, আমি সব সময়ই বিশ্বের সেরা দলের হয়ে খেলতে চেয়েছি। পিএসজি এমন একটি ক্লাব যেখানে সবকিছু আছে, এই ক্লাবটি সবকিছু অর্জনের ক্ষমতা রাখে।

চলতি মাসে ব্যালন ডি’র জয় করা রোনালদোর সাথে এই তালিকায় সপ্তম স্থানে ছিলেন এমবাপ্পে। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন রবার্ট লিওয়ানোদোস্কি, হ্যারি কেন ও পিএসজি সতীর্থ এডিনসন কাভানির মত বিশ্বসেরা তারকাদের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
১৪ বার পঠিত হয়েছে