1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

রেকর্ড আমায় খোঁজে ৭০০ গোলের পর রোনালদো

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

ক্রিশ্চিয়ানো রোনালদো এখন আর তার করা রেকর্ডের খোঁজ রাখেন না। কারণ পর্তুগাল অধিনায়কের মতে রেকর্ডই এখন তাকে খোঁজে। নিজের ক্যারিয়ারের ৭০০তম গোলটির পর এমন মত দেন রোনালদো।

গত সোমবার রাতে ইউক্রেনের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে পর্তুগাল ২-১ গোলে হেরে যায়। তবে দলের বিস্বাদের মধ্যেও খেলাটিতে গোলের দেখা পান বর্তমানে বিশ্বের সেরা দুই স্ট্রাইকারের অন্যতম এই পর্তুগিজ।

পর্তুগালের হয়ে রোনালদোর এটি ৯৫তম গোল। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার ক্ষেত্রে এখন তার সামনে আছেন কেবল একজন। ১০৯ গোল করা ইরানের আলি দায়েই। ইউক্রেনের মাঠে পেনাল্টি মেরে নিজের ক্যারিয়ারের ৯৭৪ খেলায় ৭০০তম গোল করেন ৩৪ বছরের এই স্ট্রাইকার।

ফুটবল ক্যারিয়ারে জুভেন্তাস স্ট্রাইকারের চাইতেও বেশি গোল ক্যারিয়ার গোল আছে পাঁচ জনের। তারা হলেন জোসেফ বাইকান, রোমারিও, পেলে, জার্ড মুলার ও ফেরেঙ্ক পুসকাস। এদের মধ্যে চেক অস্ট্রিয়ান জোসেফের গোল আছে ৮০৫টি। তার পেছনে আছেন ব্রাজিলের রোমারিও (৭৭২), তার স্বদেশি পেলে ৭৬৭ গোল নিয়ে আছেন তৃতীয় স্থানে। এরপরেই আছেন হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার পুসকাস (৭৪৬) ও সাবেক জার্মান স্ট্রাইকার ম্যুলার (৭৩৫)।

রেকর্ড ভাঙাগড়া নিয়েই যেন রোনালদোর কারবার। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল (১২৭), চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল, রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ৪৫০ গোল, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বাধিক মাঠে নামা, পর্তুগালের হয়ে বেশিবার খেলার মতো রেকর্ডগুলো গড়েছেন তিনি।

এ প্রসঙ্গে পাচবারের বিশ্বসেরা ফুটবলারটি বলেন, ‘রেকর্ড সহজাতভাবেই আসে। আমি সেসবের খোঁজ করি না, রেকর্ডই আমার খুঁজে নেয়। ক্রিশ্চিয়ানোকে এরকম এক খেলোয়াড় বানানোর পেছনে যারা অবদান রেখেছেন, সেইসব দলসঙ্গী, সতীর্থ, কোচ এবং প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই। আমার ক্যারিয়ারে এটা দারুণ এক মুহূর্ত। কিন্তু এর মধ্যে বিস্বাদও আছে। কারণ আমরা ভালো খেলেও জিতিনি।’

রোনালদোর গোল কিংবা রেকর্ড করা মানেই অবধারিতভাবে তার সময়ের আরেক সেরা লিওনেল মেসির সঙ্গে তুলনা টানার ব্যাপার। ক্যারিয়ার গোলে মেসি অবশ্য অনেক পেছনে। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে মেসির গোল হলো ৮২৮ খেলায় ৬৭২টি।

ক্লাব গোলের হিসেবে বর্তমানে দুজনের মধ্যে তীব্র লড়াই চলছে। এতে সর্বশেষ দুই গোলের ব্যবধানে এগিয়ে আছেন রোনালদো (৬০৫)। মেসির ক্লাব গোল হলো ৬০৩টি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews