1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

রোনালদো রেকর্ড করতে যান না, রেকর্ডই খুঁজে নেয় তাঁকে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

মাইলফলক ছুঁয়েছেন কি না, এ নিয়ে আলোচনা হচ্ছিল বেশ। সপ্তাহের শুরুতে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের হয়ে ৯৪তম গোল করেছিলেন রোনালদো। তাতেই স্প্যানিশ সংবাদমাধ্যম খবর ছাপিয়ে দিয়েছিল, ৭০০ গোলের মাইলফলক ধরে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু অন্যদের হিসাবে সেটা ৬৯৯। গোল করাকে সবচেয়ে সহজ কাজ বানিয়ে ফেলা রোনালদোই-বা কেন এ আলোচনা চলতে দেবেন? গতকাল ইউক্রেনের বিপক্ষেই আরেকটি গোল করে সব প্রশ্নের মীমাংসা করে দিলেন রোনালদো।

পেনাল্টি থেকে করা গোলে ইউক্রেনের বিপক্ষে হার ঠেকাতে পারেননি রোনালদো। ২-১ গোলের এ হারে বাছাইপর্বে গ্রুপে দুইয়েই রইল পর্তুগাল। দেশের পক্ষে ৯৫ গোল করা রোনালদো তাই মাইলফলক ছুঁয়েও অতৃপ্ত। ম্যাচ শেষে অন্তত সেটাই জানালেন সাংবাদিকদের, ‘সবাই এ মাইলফলক ছুঁতে পারে না। সতীর্থ, কোচ—যারা আমাকে এ পর্যায়ে আনতে সাহায্য করেছে সবাইকে ধন্যবাদ। আমি হতাশ যে আজ জয় পাইনি, কিন্তু দল নিয়ে গর্বিত।’

মাইলফলকের কথাতেও রোনালদোর কথায় খুব একটা আনন্দ টের পাওয়া যায়নি, ‘আমার কতগুলো রেকর্ড আছে? আমি জানিও না। আপাতত এ সময়টুকু উপভোগ করছি এবং যারা এ মাইলফলক ছোঁয়ায় সাহায্য করেছে তাঁদের ধন্যবাদ জানাই। এ মাঠে সর্বশেষ যখন খেলেছিলাম (২০১৮), চ্যাম্পিয়নস লিগ জিতেছিল, সুন্দর এক স্মৃতি। আজও ভালো খেলেছি কিন্তু জেতা হয়নি। রেকর্ড স্বাভাবিক ভাবেই আসে। আমি তাদের খোঁজে যাই না, রেকর্ডই আমার খোঁজ করে। এ নিয়ে আমার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, এমনিতেই রেকর্ড হয়।’

এ ম্যাচের আগে রোনালদোর মাইলফলক হওয়া না হওয়ার তর্কে পেছনে অবদান রেখেছে ২০১০ সালে রিয়াল সোসিয়েদাদের মাঠে একটি গোল। সে ম্যাচে রোনালদোর ফ্রি-কিক মানবদেয়ালে দাঁড়ানো সতীর্থ পেপের পিঠে লেগে বাঁক বদলে ঢোকে জালে। রিয়াল মাদ্রিদ ও মার্কা সেটিকে রোনালদোর গোল হিসেবেই ধরে। কিন্তু বলটা পেপের পিঠে লেগে দিক বদলানোয় রেফারির আনুষ্ঠানিক ম্যাচ প্রতিবেদনে সেটিকে পেপের গোলই ধরা হয়। সে কারণেই রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট ও মার্কার হিসাব অনুযায়ী, রিয়ালে রোনালদোর গোল ৪৫১টি, অন্যদের হিসাবে ৪৫০। সে কারণে গতকালের আগে রোনালদোর ৬৯৯ নাকি ৭০০ তা নিয়ে তর্ক হচ্ছিল।

এ নিয়ে পর্তুগালের জার্সিতে রোনালদোর গোল হলো ৯৫টি। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের আলি দাইয়ির গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড (১০৯) পেরোনোর আগে সম্ভবত থামছেন না রোনালদো!

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews