ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২

রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন ভারতীয় হাইকমিশনার

প্রতিনিধির নাম :

মিয়ানমারের সেনাবাহিনীর অমানবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার নেতৃত্বে ১০ জনের প্রতিনিধিদল।

সোমবার বেলা ১২টায় উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১২নং ব্লকে পৌঁছে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এদিকে সোমবার ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইটে সকাল ৯টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধিদলটি। সেখান থেকে তারা কক্সবাজারের পর্যটন এলাকার একটি তারকামানের হোটেলে সকালের নাস্তা করেন।

এর পর সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পৌঁছায় দুপুর ১২টার দিকে। সেখানে ক্যাম্প এলাকা ঘুরে দেখে এবং নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে প্রতিনিধিদলটি।

এদিকে ভারতের সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব চট্টগ্রামের শুভাশিস সিনহা যুগান্তরকে বলেন, প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের মধ্যে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করবে এবং তাদের সার্বিক খোঁজখবর নেবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী নিধনযজ্ঞ শুরু করলে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল নামে। এই ঢলে বর্তমান সময় পর্যন্ত এ দেশে আশ্রয় নেয় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বলে অভিমত সংশ্লিষ্টদের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
৮ বার পঠিত হয়েছে