ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

লামায় কৃষি বিভাগের গাছ আত্মসাতের অভিযোগে মুক্তিযোদ্ধাসহ ১৯জনের নামে গ্রেফতারি পরোয়ানা

প্রতিনিধির নাম :

অনুপম বড়–য়া, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়িতে কৃষি বিভাগের সরকারি জায়গা হইতে জোর পূর্বক ২ লক্ষাধিক টাকার গাছ কর্তন করে পাচার ও সরকারি জায়গা আত্মসাৎ করার অভিযোগে ১৯ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানাকৃত আসামীরা হলেন, মোঃ বাজেত মিয়া (৬০), মোঃ লোকমান (৪০), নুরুল হক (৬০), মোঃ আলাউদ্দিন (৩২), আব্দুল কাদের (৬০), মোঃ ইসমাইল (৩৫), মোঃ সুলতান (৩৫), মোঃ ইউছুপ (৪০), মোঃ সালাউদ্দিন (৩০), ইরাত মিয়া (৩২), বেলাল উদ্দিন (৩৮), আব্দুল মফিজ (৬১), মহিম উদ্দিন (৪০), আবদুছ ছাত্তার (৫০), আবু আহমদ (৩৫), মোঃ ইউনুছ (৫৫), নুরুল ইসলাম (৪০) ও মংথুইপ্রু মার্মা। লামা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান কৃষি বিভাগের দায়েরকৃত ফৌজদারী অভিযোগ তাৎক্ষনিক জুডিসিয়াল তদন্ত করে বৃহস্পতিবার দুপুরে এই গ্রেফতারী পরোয়ানা জারি করেন। জানা গেছে, মামলার আইনজীবি মোঃ মামুন মিয়া ও বাদী উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্বাছ উদ্দিন জানান, ফাঁসিয়াখালী বগাইছড়ি এলাকায় কৃষি বিভাগের সরকারি জায়গা জবর দখল করে আত্মসাৎ করার জন্য বাজেদ মিয়ার নেতৃত্বে আসামীগণ পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে। সম্প্রতি বিবাদীগণ কৃষি বিভাগের জায়গায় রোপিত ২ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ প্রকাশ্যে কর্তন করে নিয়ে যায়। কৃষি বিভাগের মহাপরিচালকের অনুমোদনক্রমে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্বাছ উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯ জনকে বিবাদী করে এই ফৌজদারী অভিযোগ দায়ের করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে