ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

লিড পেয়ে ব্যাটিং ভুলে গেল পাকিস্তান, ১৭ রানে হারায় ৬ উইকেট

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক:   নিজেদের ঘরের মাঠ লাহোরেই ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ইনিংসে ৩৭৮ রান করে ১০৯ রানের লিড পায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫০ রান করে ভালো পজিশনেই ছিল। এরপর দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার সেনুরান মুথুসামি ও সিমন হারমারের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে পাকিস্তান ১৭ রানে হারায় ৬ উইকেট।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ইনিংসে ইমাম উল হক, আগা সালমান, শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত ব্যাটিং করেন। ইমাম ও আগা সালমান মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন।

ইমাম উল হক ও আগা সালমান ফেরেন ৯৩ রান করে। অধিনায়ক শান মাসুদ করেন ৭৬ রান। আর মোহাম্মদ রিজওয়ানের ফেরেন ৭৫ রানে। চার ফিফটিতে প্রথম ইনিংসে ৩৭৮ রান করে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে সেনুরান মুথুসামি ৬ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে টনি ডি জরির (১০৪) সেঞ্চুরি ও রায়ান রিকটনের (৭১) ফিফটিতে ভর করে ২৬৯ রান করে সফরকারী দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে ৬ উইকেট নেন নোমান আলি। আর ৩ উইকেট নেন সাজিদ খান।

প্রথম ইনিংসে ১০৯ রানের লিড পেয়ে ফুরফুরে মেজাজেই ছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় তারা।প্রথম ইনিংসে ৯৩ ও ৭৬ রান করা ইমাম উল হক; দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য ও সাত রান করে। দলীয় ৩৩ রানে ফেরেন টপঅর্ডার এই দুই ব্যাটসম্যান।

এরপর দলের হাল ধরেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও বাবর আজম। তারা ৪১ ও ৪২ রান করে ফেরার পর ৩৮ রান করে আউট হন সৌদ শাকিল। একটা পর্যায়ে ৪ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৫০ রান।এরপর রীতিমতো আসা-যাওয়ার মিছিলে অংশ নেন মোহাম্মদ রিজওয়ান (১৪), শাহিন শাহ আফ্রিদি, আগা সালমান, নোমান আলি ও সাজিদ খান।

শেষ দিকে ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় পাকিস্তান ১৭ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট। এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।দক্ষিণ আফ্রিকার হয়ে বাঁ-হাতি স্পিনার সেনুরান মুথুসামি ও ডানহাতি স্পিনার সিমন হারমার ৫ ও ৪টি করে উইকেট ভাগাভাগি করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
১২ বার পঠিত হয়েছে