ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

লড়াই করে অভিষেক টেস্ট হারলো আয়ারল্যান্ড

প্রতিনিধির নাম :
প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট-বল হাতে দুর্দান্ত লড়াই করেও অভিষেক টেস্ট হারলো আয়ারল্যান্ড। পাকিস্তানের কাছে সিরিজের একমাত্র টেস্টটি ৫ উইকেটের ব্যবধানে হারে আইরিশরা।
ডাবলিনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আয়ারল্যান্ড। ব্যাট হাতে ৯ উইকেটে ৩১০ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৩০ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ছয় নম্বরে নামা কেভিন ও’ব্রায়েনের সেঞ্চুরিতে ৩৩৯ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ১২টি চারের সহায়তায় ২১৭ বলে ১১৮ রান করেন ও’ব্রায়েন। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস পাঁচটি উইকেট নেন।
জয়ের জন্য ১৬০ রানের মামুলি টার্গেট পেয়ে মহাবিপদে পড়ে পাকিস্তানও। ১৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে ইমাম-উল-হকের অনবদ্য ৭৪ ও বাবর আজমের ৫৯ রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। আয়ারল্যান্ড সফর শেষে এবার ইংল্যান্ডের বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। লর্ডসে আগামী ২৪ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। হেডিংলিতে ১ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
১৫ বার পঠিত হয়েছে