ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি !

শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার মানও উন্নত করতে হবে: নিক্সন চৌধুরী

প্রতিনিধির নাম :

শুধু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করলেই হবে না বরং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার মানও উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। সোমবার সকালে উপজেলার জাঙ্গালপাশা হাজী আঃ মজিদ একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক বহুতল ভবন নির্মান করে প্রতিষ্ঠানের উন্নয়ন করলেই চলবে না। প্রতিটি প্রতিষ্ঠানকেই প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানও উন্নত করতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে ভাল ফলাফলের নিশ্চয়তাও দিতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এ দেশের হাল ধরবে।

এমপি নিক্সন চৌধুরী আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিচ্ছেন। সারাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা দিচ্ছেন। নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সত্য ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

জাঙ্গালপাশা হাজী আঃ মজিদ একাডেমির প্রধান শিক্ষক ইলিয়াছ আহম্মেদ এর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তুর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
১৯ বার পঠিত হয়েছে