ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

শিগিগরই কাটছে না পেঁয়াজসংকট

প্রতিনিধির নাম :

পেঁয়াজ নিয়ে সমস্যা আরো এক মাস থাকতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে মিশরের প্রডাক্টটা (পেঁয়াজ) বাজারে ঢুকলে দাম কমে আসবে বলে আশা করছি। গতকাল রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্যমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, বন্যার কারণে ভারতের মহারাষ্ট্রসহ কয়েকটি জায়গায় পেঁয়াজের উত্পাদন কম হওয়ায় গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দর ঊর্ধ্বমুখী। ৩৫ থেকে ৪০ টাকা কেজির পেঁয়াজ এক লাফে ১২০ টাকায় পৌঁছে যায়।

সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম নিয়ে আমাদের এবারে শিক্ষা হয়েছে। এ ব্যাপারে কৃষিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের পেঁয়াজের উত্পাদনটা বাড়াতে হবে, যাতে বাইরের ওপর নির্ভর করতে না হয়। আশা করছি, পরবর্তী বছরে এ সমস্যাটা আর হবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, মজুতদারদের বিরুদ্ধে আমরা শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছি। তাদের নিয়ে যে জেলখানায় ভরব, এমন কিন্তু নয়। তাদের প্রো-অ্যাক্টিভ করতে চাই, বোঝাতে চাই। এতে কিছু কাজ হয়েছে বলে তিনি জানান। চট্টগ্রামে টিসিবির উদ্যোগে ১০টি পয়েন্টে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নেওয়া হবে জানান তিনি।

শ্যামবাজারে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

গতকাল রাজধানীর সবচেয়ে বড়ো পেঁয়াজের মোকাম শ্যামবাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পেঁয়াজের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পিঁয়াজ বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মেসার্স আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স পবিত্র ভান্ডারকে ২০ হাজার টাকা এবং গাজি এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রাজধানীর খুচরাবাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১১৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৯০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে; কিন্তু গত সপ্তাহেও প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
২১ বার পঠিত হয়েছে