ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিবগঞ্জ সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি নিহত

প্রতিনিধির নাম :
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে জেম আলি (২৮)।
এলাকাবাসী জানান, জেম সোমবার রাত সাড়ে তিনটার দিকে একদল চোরাকারবারী নিয়ে সিংনগর সীমান্তের ১৭৪/১৪এস নং পিলার এলাকা দিয়ে চোরাইপথে গরু আনতে গেলে ভারতের ১৮০বি এস এফ ব্যাটালিনের অধিনস্ত দৌলতপুর ক্যাম্পের বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার সঙ্গীরা লাশ নিয়ে পালিয়ে আসে।
নিহতের চাচা এরফান আলি জানান, সকালে জানতে পারি যে কে বা কারা জেমের পিতা আব্দুল হামিদের বাড়ির পিছনে জেমের লাশ ফেলে গেছে। তিনি আরো জানান, এ পর্যন্ত মনাকষা ও চৌকা বিওপির বিজিবির সদস্যরা এবং ডিএসবি পুলিশ নিহতের বাড়িতে এসে খোঁজ খবর নিয়েছেন।
এ ব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত্ হোসেন খুররম বলেন, আমার কোনো মন্তব্য নেই। নিহতের বাড়িতে ৫৩ ব্যাটালিয়নের টু আইসিসহ বিজিবির একটি দল এসেছেন তাই তার সঙ্গে আমি এসেছি। তবে সংশ্লিষ্ট ইউপি সদস্য সাদিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সারওয়ার সাথে যোগাযোগের জন্য বারবার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করায় যোগযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে মনাকষা ও সিংনগর বিওপি কমান্ডার আব্দুল মতিন ও মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন। লাশ থানা পুলিশ উদ্ধার করবে কি না এমন প্রশ্নের জবাবে শিবগঞ্জ থানার ওসি সিকদার মোহাম্মদ মশিউর রহমান জানান প্রয়োজন নেই।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
১৭ বার পঠিত হয়েছে