ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

শিশু তুহিন হত্যা: আদালতে জবানবন্দির পর কারাগারে বাবা

প্রতিনিধির নাম :

সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিন মিয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় তার বাবা আবদুল বাছির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সুনামগঞ্জের বিচারিক হাকিম মো. খালেদ মিয়ার আদালতে আজ শুক্রবার বিকেলে জবানবন্দি দেন তিনি।

পুলিশ জানায়, তিন দিনের রিমান্ড শেষে আবদুল বাছির জবানবন্দি দিতে রাজি হওয়ায় শুক্রবার বিকেল তিনটায় তাঁকে আদালতে আনা হয়। পরে বিকেল পাঁচটা পর্যন্ত তিনি আদালতে জবানবন্দি দেন। আবদুল বাছিরের সঙ্গে তাঁর দুই ভাই আবদুল মছব্বির ও জমসেদ আলীও রিমান্ডে ছিলেন। তবে তাঁরা জবানবন্দি দেননি। পরে তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও দিরাই থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আবদুল বাছির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তবে আদালতে তিনি কী বলেছেন সেটি আমরা জানি না। পরে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।’

তুহিনের মা মনিরা বেগমের দায়ের করা মামলায় গত মঙ্গলবার তুহিনের বাবা আবদুল বাছির, তিন চাচা আবদুল মছব্বির, জমসেদ আলী ও নাসির মিয়া এবং চাচাতো ভাই শাহরিয়ারকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিনই আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নাসির মিয়া ও শাহরিয়ার। বাকি তিনজনকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে গত সোমবার সকালে নৃশংসভাবে হত্যা করা হয় শিশু তুহিনকে। কদমগাছের ডালে ঝুলছিল তার নিথর দেহ। তার কান দুটি কাটা ছিল, পেটে ঢোকানো ছিল দুটি ছুরি। তদন্তের পর পুলিশের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে পরিবারের লোকজনই তুহিনকে হত্যা করে

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
৪৬ বার পঠিত হয়েছে