ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

শেখ হাসিনাকে খেলা দেখতে মোদির আমন্ত্রণ

প্রতিনিধির নাম :

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠেয় দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার নরেন্দ্র মোদি এই আমন্ত্রণ জানান।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। টেস্ট ম্যাচের প্রথমদিনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, টাইগারদের সঙ্গে ভারতের ম্যাচটি দেখতে ২২ নভেম্বর সকালে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী। তিনি ঐদিন রাতেই ঢাকায় ফিরবেন। শুধু একদিনের জন্য ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এই ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগেই আমন্ত্রণ জানান ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

তিনি বাংলাদেশ-ভারত মধ্যকার ইডেন টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছেন। দিবা-রাত্রির টেস্ট ম্যাচকে ঘিরে তিনি আয়োজনে কোনো কমতি রাখছেন না। এটিকে নিছক একটি টেস্ট ম্যাচ নয় বরং কূটনীতি ও সংস্কৃতির মিশেলও রাখতে চাইছেন তিনি।

টেস্টের এই মঞ্চে ভারতের বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। এই প্রথম ভারত এবং বাংলাদেশ গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলবে। এতো আয়োজনের খবর ইতিমধ্যে জেনে গেছে ভারতীয়রা। এই টেস্ট ম্যাচের জন্য অনলাইনে ছাড়া টিকিটের বিক্রিতে তাই ব্যাপক সাড়া পড়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
৭ বার পঠিত হয়েছে