1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৮ জুলাই, ২০১৯

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৯১ রানে হেরে বাংলাদেশ পিছিয়ে পড়েছে সিরিজে। আজ দ্বিতীয় ওয়ানডে জিততে পারলে সিরিজে টিকে থাকবে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাই বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ। বাংলাদেশ সময় ৩টা থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ

সিরিজের প্রথম ওয়ানডেতে সব বিভাগেই শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ দল। আগে ব্যাট করা শ্রীলঙ্কা অনেক বড় স্কোর করার ইঙ্গিত দিচ্ছিল। ৯৯ বলে ১১১ রান করে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিলেন কুশল পেরেরা। কিন্তু শেষ ১০ ওভারে খুব বেশি রান করতে পারেনি তারা। তারপরও শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩১৪ রান করেছিল। বাংলাদেশের শফিউল ৩টি ও মুস্তাফিজ ২টি উইকেট নিয়েছিলেন।

জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারানো বাংলাদেশ কখনোই জয়ের পথে ছিল না। মাঝে মুশফিকুর রহিম ৬৭ ও সাব্বির রহমান ৬০ রান করে একটু আশা দেখিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ৪১.৪ ওভারে ২২৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

এই বড় পরাজয়ের পর বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, তিন বিভাগেই তারা শ্রীলঙ্কার চেয়ে খারাপ খেলায় ম্যাচ হেরেছেন। তবে তিনি হতাশ হতে রাজি নন। আজকের ম্যাচ জিতে যে কোনো মূল্যে সিরিজে ফিরে আসতে চায় সুজনের দল।

বাংলাদেশ দলে অবশ্য কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়ে দিয়েছেন কোচ সুজন। তিনি বলেছেন, প্রথম ম্যাচে বাংলাদেশ দল তার সেরা একাদশই মাঠে নেমেছিল। তাই ফল পক্ষে না এলেও তারা একাদশে কোনো পরিবর্তন করতে চান না।

একই মাঠ প্রেমাদাসায় খেলা হবে। তাই কন্ডিশনে কোনো পরিবর্তন আসছে না। গত ম্যাচের মতোই শুরুতে উইকেট ব্যাটিং সহায়ক থাকবে। তবে সমুদ্রউপকূলবর্তী শহর বলে কলম্বোতে উইকেট পরের দিকে আস্তে আস্তে ধীরগতির হয়ে যায়। ফলে দ্বিতীয় ইনিংসে বল ভালো ব্যাটে আসে না। ফলে টসে জিতলে দুই দলই আগে ব্যাট করতে চাইবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews