ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

শ্রেণিকক্ষে শিক্ষকের জন্য চেয়ার থাকবে না!

প্রতিনিধির নাম :
বই হাতে ক্লাসে ঢুকছেন শিক্ষক। উঠে দাঁড়ালেন শিক্ষার্থীরা। ক্লাসে ঢুকে শিক্ষক ছাত্র-ছাত্রীদের বসতে বললেন কিন্তু তিনি নিজে বসতে পারবেন না। কারণ শিক্ষকের জন্য শ্রেণিকক্ষে থাকবে না কোনো চেয়ার। এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলা স্কুলশিক্ষা দফতর। ওই জেলায় প্রাথমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে প্রায় ছয় হাজার স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম চালু হবে।
জেলা স্কুল পরিদর্শক (ডিআই) নজরুল হক সিপাই স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, একটি ক্লাসে পেছনের সারিতে যে শিক্ষার্থীরা বসে থাকে তাদের কাছে যেন শিক্ষক পৌঁছাতে পারেন, তাই চেয়ার রাখা হবে না। তবে টেবিল থাকবে।
তিনি আরো জানান, চেয়ার থাকলে শিক্ষকের বসার ইচ্ছা হতে পারে। কিন্তু টিচিং-লার্নিং পদ্ধতি ঠিক হতে গেলে সব পড়ুয়ার কাছে শিক্ষকদের পৌঁছাতে হবে। তাই এ উদ্যোগ।
তবে অনেক শিক্ষক এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। কলকাতার আইসিএসই বোর্ডের একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, শুনেছি কিছু স্কুলে এ পদ্ধতি চালু আছে। তবে আমি ব্যক্তিগতভাবে এ ব্যবস্থার সঙ্গে একেবারে একমত নই। শিক্ষকরা বসবেন না কি দাঁড়িয়ে পড়াবেন, সেটি তাদের ব্যাপার। এটি চাপিয়ে দেয়া যায় না।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
১৩ বার পঠিত হয়েছে