1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্র্রীলঙ্কাকে গুঁড়িয়ে ভারতের রেকর্ড জয়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। বুধবার লঙ্কানদের ৯৩ রানের রেকর্ড ব্যবধানে পরাজিত করে টিম ইন্ডিয়া।

কটকের বারাবরি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৪ বল বাকি থাকতেই মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে ৯০ রানে পরাজিত করেছিল টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন উপুল থারাঙ্গা। এছাড়া কুশল পেরেরা ১৯ এবং নিরোশান দিকভেলা করেন ১৩ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন যোবেন্দ্র চাহাল। এছাড়া হার্দিক পান্ডিয়া তিনটি, কুলদীপ যাদব দুটি এবং জয়দেব উনাদকাত নেন একটি উইকেট।

এর আগে টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে ভারত। ভারতের হয়ে ৪৮ বলে সর্বোচ্চ ৬১ রান করেন লোকেশ। এছাড়া মনীষ পান্ডে ১৮ বলে ৩২, এমএস ধোনি ২২ বলে ৩৯ এবং শ্রেয়াস আয়ার করেন রান। ১৩ বলে ১৭ রান করার পথে বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান পূর্ণ করেন রোহিত শর্মা।

১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা ও নুয়ান প্রদীপ।

আগামী শুক্রবার ইন্দোরে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এরপর রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। এর আগে তিন ম্যাচ টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে পরাজিত করে ভারত। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে যায় শ্রীলঙ্কা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews