1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ষড়যন্ত্রের শুরুটা আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ থেকে, দাবি পাপনের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশ দল ভারত সফরের আগে। এর মধ্যেই হঠাৎ ধর্মঘট ডেকে বসেন ক্রিকেটাররা। ভেস্তে যায় সব উদ্দীপনা। ক্রিকেটারদের এই আন্দোলনের পেছনে ষড়যন্ত্র দেখছে ক্রিকেট বোর্ড।

গত সোমবার ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে একাডেমি মাঠে সাকিবের উপস্থিতির পরই যে ধর্মঘটের সিদ্ধান্ত হয় সে বিষয়েও নিশ্চিত হয়েছে বোর্ড। ভারত সফরকে পুঁজি করে ক্রিকেটারদের এভাবে বিভ্রান্ত করার আয়োজন বলে ধারণা ক্রিকেটপাড়ার বড় অংশের।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি, ষড়যন্ত্রের শুরুটা হয় আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ থেকে। নবীন দলটির বিরুদ্ধে হারার পেছনেও দায়ী সাকিব।

ধর্মঘটের বিষয়ে সাকিব বলেছেন, তিনি ক্রিকেটারদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করেছেন।

এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘খেলোয়াড়দের আমরা বলেছিলাম ওরা কোনো টেলকোর সঙ্গে চুক্তি করতে পারবে না। যেন সামনের বছর টেলকোগুলো টিম স্পন্সরের দরপত্রে অংশগ্রহণ করে। তবু জেনে শুনে কি সাকিব এই বে-আইনি কাজটা করতে পারে? আমি কি যা খুশি তা-ই করতে দেব ওদের! সময়টাও দেখুন। জানুয়ারিতে আমি নতুন স্পন্সরের দরপত্রে টেলিকম কোম্পানিকে আর পাব না। বা এলেও ওরা কম টাকা দিতে চাইবে। এভাবে যে আমাদের ফাঁদে ফেলল, এতে ক্ষতিটা কার? এতে শুধু একজন খেলোয়াড় লাভবান হলো, কিন্তু আমার ক্রিকেট দলের কী হবে?’

বোর্ড সভাপতি বলেন, ‘এ রকম গুরুত্বপূর্ণ সময়ে বোর্ডের গুরুত্বপূর্ণ একটা নিয়ম সে (সাকিব) ভাঙল, কেন? নিশ্চয়ই এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews