ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের জানাজা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :

বীর মুক্তিযোদ্ধা, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মো. মোজাম্মেল হোসেনের নামাজে জানাজা আজ শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেনের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রথমে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মো. মোজাম্মেল হোসেনের কফিনে পুস্পার্ঘ্য অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মো. মোজাম্মেল হোসেনের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মরহুমের কফিনে পুস্পার্ঘ্য অর্পণ করেন।

বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে ডা. মোজাম্মেল হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: ইত্তেফাক

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এবং সংসদে বিরোধীদলের নেতার পক্ষ থেকে মো. মোজাম্মেল হোসেনের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংসদ সদস্য মির্জা আজম ও আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগ নেতা আ. ফ.ম বাহাউদ্দিন নাসিম, মো. কামাল হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলের অঙ্গ সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিরা শরিক হন।

মরহুমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন হুইপ ইকবালুর রহিম ।

পরে প্রয়াতের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যোগ দেন।

সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে