ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

সংসদ সদস্য হয়েছেন যেসব পিতা-পুত্র ও জামাই-শ্বশুর

প্রতিনিধির নাম :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন পিতা-পুত্র ও কয়েকজন জামাই ও শ্বশুর। এদের প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন। আর বঙ্গবন্ধু পরিবার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাদশ সংসদে প্রতিনিধিত্ব করছেন ৯ জন। এদের মধ্যে নতুন সংসদ সদস্য দুইজন। তারা হলেন শেখ তন্ময় ও শেখ জুয়েল।

বঙ্গবন্ধু পরিবারের আটজন নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নূর তাপস, শেখ হেলাল উদ্দিন, নূর-ই-আলম চৌধুরী লিটন, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ সারহান নাসের তন্ময় ও শেখ সালাউদ্দিন জুয়েল। ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিজয়ী হন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।

এর মধ্যে শেখ হেলাল উদ্দিনের ছেলে হলেন শেখ সারহান নাসের তন্ময়। আর শেখ সালাউদ্দিন জুয়েল হলেন শেখ হেলাল উদ্দিনের ভাই।

এবারের নির্বাচনে পৃথক চারটি আসন থেকে জয় পেয়েছেন দুই জোড়া জামাই-শ্বশুর। মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব (মেজর অব.) এম এ মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

অন্যদিকে, মহাজোটের সমর্থনে পিরোজপুর-২ আসন থেকে অংশ নিয়েছিলেন জাতীয় পার্টির (জেপি) নেতা আনোয়ার হোসেন মঞ্জু। তার মেয়ের জামাই মজিবুর রহমান চৌধুরী নিক্সন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন ফরিদপুর-৪ আসনে। এই চারজন প্রার্থীই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
১৮ বার পঠিত হয়েছে