ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

সংসার চালাতে রুপার দুই ভাই সংবাদপত্র বিক্রি করছেন

প্রতিনিধির নাম :
চাঞ্চল্যকর গণধর্ষণ ও হত্যার শিকার বহুল আলোচিত জাকিয়া সুলতানা রুপার দুইভাই হাফিজুর রহমান ও উজ্জল হোসেন সংসার চালাতে সংবাদপত্র বিক্রি করছেন।
স্থানীয় ও জাতীয় প্রায় ২০টির মতো পত্রিকার এজেন্সি নিয়ে গত অক্টোবরের ১ তারিখ থেকে দুইভাই এ ব্যবসা শুরু করেন। জেলা প্রসাশক কামরুন নাহার সিদ্দিকা, ইউএনও এসএম ফেরদৌস ইসলাম ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা গোলাম মোস্তফা ব্যবসায় তাদের সহযোগিতা করেছেন।
হাফিজুর রহমান জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম রুপা বোনটি গত বছরের ২৫ আগস্ট নিহত হওয়ার পর তার ছোট বোন পপির বগুড়াস্থ এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে চাকরির ব্যবস্থা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসীম। প্রথম অবস্থায় সামান্য বেতনে চাকরি করছেন তিনি।
উজ্জল হোসেন জানান, সকালে দুইভাই পত্রিকা সংগ্রহ করে তাড়াশ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে যে আয় হয় তা দিয়েই টেনেটুনে চলে তাদের ভূমিহীন পরিবারের ৭ জনের সংসার।
এ প্রসঙ্গে জেলা প্রসাশক কামরুন নাহার সিদ্দিকা দৈনিক ইত্তেফাককে বলেন, রুপার বেকার দুইভাই তার সঙ্গে সাক্ষাৎ করে সংবাদপত্র ব্যবসার কথা জানায়। তাদের ব্যবসায় সার্বিক সহায়তার জন্য তাড়াশ ইউনওকে ব্যবস্থা নিতে বলা হয়।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
১৮ বার পঠিত হয়েছে