ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো Logo গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত হয়ে ঢামেকে ৮০

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৮০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তারা সকলেই শিক্ষার্থী বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। তারপর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। তখন সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। আর সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। তখন তাদেরকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা যায়।

তারা সচিবালয়ে ঢুকলে তাদের ওপর চড়াও হন পুলিশ ও সেনা সদস্যরা। শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিতে লাঠি পেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় শিক্ষার্থীদের ছুড়া ঢিলে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। তখন সচিবালয় এলাকায় বেশি কয়েকটি গাড়িও ভাঙচুর করে শিক্ষার্থীরা।

এর মধ্যে বিকেলে ৩টা ৫৩ মিনিটে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে ঘিরে তাদের পদত্যাগের দাবি তোলে শিক্ষার্থীরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৫ বার পঠিত হয়েছে