ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

সন্তান মানুষ করা নিয়ে কোহলির ভাবনা

প্রতিনিধির নাম :

গোটা ক্রিকেট বিশ্বের রাজকুমারই বলা যায় তাকে। তিনি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের জাতীয় দলের দায়িত্ব কাঁধে নিয়ে দুহাত ভরে একের পর এক সফলতা এনে দিয়েছেন। ক্রিকেটের পাশাপাশি সংসার নিয়েও বেশ মনোযোগী এখন এই তারকা।

দীর্ঘ সময় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে প্রেমের পর গত ডিসেম্বরে তাকে বিয়ে করেছেন। বিয়ের পর কোহলিকে নিজেকে প্রকাশ করছেন পুরো অন্য ভাবে। সব সময়ই তার ‍মুখে আনুশকার কথা। স্ত্রীর জন্যই নাকি জীবনটাকেই অন্য ভাবে দেখতে শুরু করেছেন এই তারকা ক্রিকেটার।

এবার স্ত্রীর সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও জানালেন এই তারকা। সম্প্রতি ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা ভাবেই নিজের সন্তান মানুষ করা আর আনুশকার সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন কোহলি।

সন্তানকে মানুষ করা নিয়ে বিরাট বলেন,‘আমার একটা জীবন আছে। একটা পরিবার রয়েছে। ভবিষ্যতে সন্তানও হবে। আর তাদের সঙ্গেই পুরো সময়টাই কাটাতে চাই। এ নিয়ে আমার খুবই স্পষ্ট ধারণা রয়েছে। এটা একেবারে আমার মনের কথা। তাছাড়া আমার কেরিয়ারের কোনও অংশই যাতে বাড়িতে না দেখা যায়, তা-ও দেখব। সন্তানদের বেড়ে ওঠার সময় বাড়িতে কোনও ট্রফি বা কোনও অ্যাচিভমেন্টের ছাপ থাকুক এটা আমি চাই না!’

সন্তানদের নিয়ে নিজের পরিকল্পনার পাশাপাশি আনুশকার প্রশংসায় কোহলি বলেন,‘গত কয়েক বছরে আমি অনেক কিছুই বুঝতে শিখেছি। যখন থেকে অনুর সঙ্গে আছি তখন থেকেই এটা হচ্ছে। এখন আমার মধ্যে একটা স্থিরতা চলে এসেছে। এটা আসলে বোঝানো যাবে না। তবে তার প্রভাব যে আশীর্বাদ হিসেবে আমার জীবনে ঝরে পড়েছে, তা বলতেই পারি।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
৭ বার পঠিত হয়েছে