ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান Logo বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Logo শিশু-কিশোরদের ক্ষতির অভিযোগে মেটা-স্ন্যাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন মামলা Logo তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা

সবজি রপ্তানিতে প্রবৃদ্ধি ৫৫ শতাংশ

প্রতিনিধির নাম :

বাংলাদেশ থেকে সবজি রপ্তানি বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা গেছে, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাসে সবজি রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৫ কোটি ৯৩ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৬০ শতাংশ বেশি।

গত অর্থবছরের একই সময়ে এ পণ্যের রপ্তানি আয় ছিল ৩ কোটি ৮৩ লাখ ডলার। এতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫৪ দশমিক ৮৭ শতাংশ।

দেশ থেকে আলু, ধনিয়া পাতা, লাউপাতা, লাউ শাক, বরবটি, কাকরোল, করল্লা, ঝিঙে, লালশাক, বেগুন, টমেটো, পটল, কচু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, পেঁপে, কলা, শসা, শিম, বাঁধা কপি, মরিচ, মুলাসহ অর্ধশতাধিক সবজি রপ্তানি হয়।

এসব পণ্য সৌদি আরব, মালয়েশিয়া, লন্ডন, কানাডা, দুবাই, ইতালিসহ ৫০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
২২ বার পঠিত হয়েছে