ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

সমতায় শেষ স্পেন-পর্তুগালের লড়াই, জয় পেয়েছে ইতালি

প্রতিনিধির নাম :

স্পোর্টস ডেস্ক : সমতায় শেষ হয়েছে ইউরোর বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের লড়াই। ইতালির সামনে দাঁড়াতেই পারেনি চেক প্রজাতন্ত্র।

স্পেনের মাঠে করোনার পর এই প্রথম কোন ম্যাচে ছিলো দর্শক উপস্থিতি। হাজার পনেরো দর্শক নিয়ে মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিতানোতে স্পেন-পর্তুগালের ফ্রেন্ডলি ম্যাচটি শেষ হয়েছে গোল শূণ্য ড্রয়ে। অন্যদিকে ইতালির সামনে দাঁড়াতেই পারেনি চেক প্রজাতন্ত্র। ৪-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আজ্জুরিরা।

শুরু থেকেই মাঠে ছিল উত্তেজনা। দর্শকের উপস্থিতি ম্যাচে ফিরিয়েছে প্রাণ। প্রথম ভালো সুযোগ আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে। কিন্তু সরাসরি স্পেনের গোলরক্ষক বরাবর শট নেন সিআরসেভেন। হাফ টাইমের পর আক্রমণাত্মক খেলে স্পেন। তবে আলভারো মোরাতা ও পাবলো সারাবিয়ার ব্যর্থতায় জালের দেখা পায়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

খানিক পর অফ টার্গেট হেডে পর্তুগালকে হতাশ করেন রোনালদো। দুই দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় সমতায় শেষ হয় ইউরোর বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের লড়াই।

আগামী ১৪ই জুন ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। আর ১৫ই জুন হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোয় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পর্তুগাল।

বোলোনিয়ায় প্রস্তুতি ম্যাচের শুরুতেই ইতালির গোল। ২৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন সিরো ইমমোবিলে। তার জোরালো শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে। হাফ টাইমের ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন বারেল্লা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল ইতালির। তারই ধারাবাহিকতায় ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান ইনসিনিয়ে। ইমমোবিলের থ্রুতে চমৎকার আড়াআড়ি শট নেন নাপোলি ফরোয়ার্ড। এর কিছুক্ষণ পরে স্কোর লাইন ৪-০ করেন বেরার্দি।

টানা আট জয় নিয়ে ইউরোর প্রস্তুতি সারল রবের্তো মানচিনির দল। আগামী শুক্রবার তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ইতালি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
১৫ বার পঠিত হয়েছে