
স্পোর্টস ডেস্ক : আবাহনী-মোহামেডান ম্যাচে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়েছে। খেলোয়াড় সুলভ আচরণ না করায় ঘরোয়া ক্রিকেটে ৩ ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বাংলাদেশের পোস্টার বয়কে।
সাকিব নিষিদ্ধ হওয়ায় মোহামেডানের অষ্টম রাউন্ডের ম্যাচে অধিনায়কত্ব করছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। রোববার (১৩ জুন) বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছে মোহামেডান। এই ম্যাচে অধিনায়ক হিসেবে টস করেছেন শুভাগত।