ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় মা ও তার শিশু সন্তান নিহত

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্ট :  সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় মা ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রিতা সাধু (৩২) ও তার তিন বছর বয়সী ছোট ছেলে। এতে আহত হয়েছেন তার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে। তারা খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কপিলমুনি থেকে মোটরসাইকেলে করে সাগরদাড়ি যাচ্ছিলেন তারা। কুমিরায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা লাইনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রিতা সাধু ও তার ছোট ছেলে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, সাগরদাড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের ওপর দিয়ে চালিয়ে যায়। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর দুইজন আহত হয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১১ বার পঠিত হয়েছে