ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

সাতক্ষীরা-২: বেসরকারিভাবে বিজয়ী নৌকার প্রার্থী মীর মোস্তাক আহম্মেদ রবি

প্রতিনিধির নাম :

সাতক্ষীরা ২ (সদর) আসনে নৌকার প্রার্থী মীর মোস্তাক আহম্মেদ রবি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকার প্রার্থী মীর মোস্তাক আহম্মেদ রবি ১ লাখ ৫৫ হাজার ৬শ’১১ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে তার নিকটতম ধানের শীষের প্রার্থী জামায়াতের মুহাদ্দেস আব্দুল খালেক পেয়েছেন ২৭ হাজার ৭শ’ ১১ ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি।

এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮
১৬ বার পঠিত হয়েছে