1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের নেত্রকোণায় ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের নিরাপত্তা সভা উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

সাফের ব্যথা ভোলার পালা সুফিলদের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১ অক্টোবর, ২০১৮

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেও গ্রুপ পর্বেই বাংলাদেশের বিদায় মেনে নিতে পারেননি অনেকে। খেলোয়াড়রা যেমন মানতে পারেননি তেমনি দর্শকরাও। বাংলাদেশের ফুটবলে গেল কয়েক বছর কেবল ভাটাই চলছে। জোয়ারের সন্ধান ওই সাফ চ্যাম্পিয়নসশিপ যা একটু দিয়েছিল। ফাইনাল খেলার ও জেতার স্বপ্নও দেখেছিল বাংলাদেশ। কিন্তু বিদায় নিতে হয়ে গ্রুপ পর্বে। এবার আবার লাওস পরীক্ষা দিয়ে ঘরের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু করছে বাংলাদেশ।

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর। সন্ধ্যা সাড়ে ছ’টায় মুখোমুখি হবে বাংলাদেশ-লাওস। শক্তির বিচারে লাওসই বাংলাদেশের থেকে এগিয়ে। তাদের র‌্যাংকিং ১৭৯। আর বাংলাদেশ ১৯৩। খুব বেশি ফারাক অবশ্য নেই। আর তাই সিলেটে জমতে পারে ভালো এক লড়াই। অবশ্য ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারলে সাদ-সুফিলদেরই এগিয়ে থাকার কথা।

গ্রুপ ‘বি’তে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। একটি লাওস, অন্যটি ফিলিপাইনের বিপক্ষে। শক্তির দিক থেকে ফিলিপাইনের থেকে  লাওসই সহজ প্রতিপক্ষ। র‌্যাংকিংয়ে অবশ্য দু’দলই এগিয়ে বাংলাদেশের থেকে। এছাড়া লাওস ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করছে বাংলাদেশ। আর তাই জয় ভিন্ন কিছু ভাবছে না দল এবং কোচ। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচকেই লক্ষ্য ধরতে হবে বাংলাদেশের। বাংলাদেশ কোচ জেমি ডে সেদিকেই নজর দিচ্ছেন।

তবে ম্যাচটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে মনে করছেন বাংলাদেশ কোচ। বাংলাদেশের চিন্তার বিষয় অবশ্য সদ্য শেষ হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। মাত্র ক’দিন আগে ঘরের মাঠে হারের ধকল সামলে উঠতে পারবে তো দল। নাকি এবারও সাফের মতো দেশের মাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ দুঃস্বপ্নের মতো কাটবে। কোচ অবশ্য নতুন শুরুর আগে পুরনো চিন্তা মাথায় আনতে চান না। কিন্তু মাঠে যারা খেলবেন তারা যদি লাওসের বিপক্ষে মানসিক শক্তি দেখাকে পারেন তবে জয় পাওয়া অসম্ভব না লাল-সবুজের প্রতিনিধিদের।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews