ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

সাব্বির-নাসির-মোসাদ্দেকের ভাগ্য নির্ধারণ বিকালে

প্রতিনিধির নাম :

বিসিবি বস নাজমুল হাসান পাপন বৃহস্পতিবারই জানিয়েছিলেন, শনিবার ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হতে হবে সাব্বির রহমান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনকে। নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। তবে শুনানির সময়ে কিছুটা হেরফের ঘটেছে। ক্রিকেটার ত্রয়ীকে আসতে হবে বিকাল ৩টায়।

বিসিবি পরিচালক, ডিসিপ্লিনারি কমিটির সদস্য জালাল ইউনুস জানিয়েছেন, শুনানির সময় পরিবর্তন করা হয়েছে। ১১টার পরিবর্তে করা হয়েছে বিকাল ৩টা। দুপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং রয়েছে। এরপরই সাব্বির-নাসির-মোসাদ্দেকের শুনানি হবে।

বিশ্বস্ত সূত্রের খবর, বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিদেশি ক্রিকেটারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে। তবে সবার আগ্রহের কেন্দ্রে ডিসিপ্লিনারি কমিটিতে মোসাদ্দেকদের কপালে কি জুটছে তা নিয়ে।

শোনা যাচ্ছে, তিন ক্রিকেটারকে ডাকা হলেও শাস্তিটা পেতে যাচ্ছেন সাব্বির। নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন তিনি।

মূলত, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে তিন ক্রিকেটারকে ডেকেছে ডিসিপ্লিনারি কমিটি। সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ-নারীপ্রীতি, দর্শক পেটানো এবং মাঠে, মাঠের বাইরে ও সোশ্যাল মিডিয়ায় ভক্ত-সমর্থকদের সঙ্গে বাজে আচরণ। এর আগে তিনি শাস্তি পেলেও আচরণে কোনো পরিবর্তন আসেনি।

নাসিরের বিরুদ্ধে অভিযোগ, নারি কেলেঙ্কারির। দীর্ঘদিন ধরে তার ওপরে এ অভিযোগের খড়গ ঝুললেও নিজেকে বদলাননি। আর মোসাদ্দেকের বিরুদ্ধে তার স্ত্রী সামিয়া শারমিনের করা নারী নির্যাতন মামলা।

চাউর হয়েছে, শাস্তি দেয়ার পরও নিজেকে না বদলানোও নিষেধাজ্ঞা পেতে পারেন সাব্বির। তবে অস্ত্রোপচার শেষে বিশ্রামে থাকায় পার পেয়ে যেতে পারেন নাসির। আর মোসাদ্দেকের বিষয়টি আদালতের ছেড়ে দিতে পারে শৃংখলা কমিটি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
৮ বার পঠিত হয়েছে