ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

সাভারে দুই শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

প্রতিনিধির নাম :

সাভারে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে ও রোববার সকালে সাভারের চাঁপাইন তালতলা এবং ডগরমোড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা দুটি ঘটে।

এলাকাবাসী জানান, রাতে বাসায় কেউ না থাকায় প্রতিবেশী বখাটে যুবক শাহিন মিয়া (১৮) শিশুটিকে চকলেট কিনে দেয়ার কথা বলে নিজের ভাড়া করা ঘরে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিলে ধর্ষণকারী যুবক কৌশলে পালিয়ে যায়।

ধর্ষণের শিকার ওই শিশু (১৩) তার বাবা-মায়ের সঙ্গে সাভারের চাঁপাইন তালতলার খোকনের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকে। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দ থানার পচাবোয়ালা গ্রামে।

এলাকাবাসীর অভিযোগ, ওই বখাটে যুবক শাহিন মিয়া দীর্ঘদিন ধরে রাস্তায় বিভিন্ন স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিল।

অন্যদিকে রোববার সকালে সাভারের ডগরমোড়া এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাসেল (২৪) নামে এক যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, শিশু দুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
১২ বার পঠিত হয়েছে