ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

সাম্বা ডি’অর জয় করলেন নেইমার

প্রতিনিধির নাম :

ক্যারিয়ারে তৃতীয়বারের মত সাম্বা ডি’অর পুরস্কার জয় করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইউরোপে সেরা ব্রাজিলিয়ান তারকা হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সমর্থক, সাংবাদিক ও বাছাইকৃত সাবেক খেলোয়াড়দের ভোটে সেরা খেলোয়াড়কে বেছে নেয়া হয়। প্যারিস সেইন্ট-জার্মেইর এই সুপারস্টার এর আগে ২০১৪ ও ২০১৫ সালে বার্সেলোনার হয়ে এই পুরস্কার অর্জন করেছিলেন।

নেইমারের আগে তিনবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন থিয়াগো সিলভা। ২০০৮ সালে সর্বপ্রথম পুরস্কারটি জিতেছিলেন ব্রাজিলের সাবেক তারকা প্লেমেকার কাকা। ২০১৬ সালে এই পুরস্কার জয় করেছিলেন বার্সেলোনায় নেইমারের পরিবর্তে সম্ভাব্য খেলোয়াড় হিসেবে বেশ খানিকটা এগিয়ে থাকা লিভারপুলের মিডফিল্ডার ফিলিপ কুতিনহো। এবারের তালিকায় নেইমারের পরে দ্বিতীয় স্থানে ছিলেন কুতিনহো। রিয়াল মাদ্রিদ ফুল-ব্যাক মার্সেলো ছিলেন তৃতীয় স্থানে। এর পরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে পলিনহো, কাসেমিরো ও গ্যাব্রিয়েল জেসাস।

আগস্টে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে যোগ দেবার পর থেকে ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে নেইমার ২০টি ম্যাচে করেছেন ১৭ গোল। ফেব্রুয়ারিতে প্যারিসে আনুষ্ঠানিকভাবে নেইমারের হাতে সাম্বা ডি’অর ট্রফি তুলে দেয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
১৭ বার পঠিত হয়েছে