ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

সিটি নির্বাচনের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই, ফের আসছে শৈত্যপ্রবাহ

প্রতিনিধির নাম :

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ওইদিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শুক্রবার সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল শনিবার ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজ থেকে সিলেট অঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইদিন থেকে উত্তরাঞ্চলসহ খুলনা অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি আরও জানান, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও রাজধানীতে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে এটা চূড়ান্ত নয়। সকাল ৯টার পর ফের তাপমাত্রা রেকর্ড করা হবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দেশের উত্তর-পশ্চিমাংশে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
১৮ বার পঠিত হয়েছে