ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

সিপিবি সমাবেশে বোমা হামলা মামলার রায় আজ

প্রতিনিধির নাম :

২০০১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ঐ ঘটনার পর পেরিয়ে গেছে দুই দশক। আজ সোমবার সেই বহুল আলোচিত বোমা হামলা মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এ রায় ঘোষণা করবেন। ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলার ঘটনায় নিহত হন পাঁচ জন। আহত হয়েছিলেন অন্তত ২০ জন। ঐ হামলায় ঘটনাস্থলেই নিহত হন সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, আবদুল মজিদ, আবুল হাশেম ও মুক্তার হোসেন। আহত হওয়ার ১৩ দিন পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস। এ ঘটনায় সিপিবির তত্কালীন সভাপতি মনজুরুল আহসান খান বাদি হয়ে মামলা করেন। বিএনপি সরকারের আমলে ২০০৩ সালের ডিসেম্বর মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মোমিন হোসেন। এতে বলা হয়, তদন্তে আসামিদের বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে অব্যাহতি দেওয়া হলো। সাত জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০১৩ সালের ২৭ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ আসামির বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। আদালত রাষ্ট্রপক্ষের ১০৬ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য নেয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২ ডিসেম্বর আদালত রায়ের জন্য ঐ দিন ধার্য করে দেয়। এদিকে এই মামলার অন্যতম আসামি হুজি নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড অন্য মামলায় কার্যকর হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারাগারে আটক আছেন মুফতি মাঈনুদ্দিন শেখ, সাব্বির আহমেদ, শওকত ওসমান ও আরিফ হাসান সুমন। পলাতক আছেন আট আসামি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
৬ বার পঠিত হয়েছে