ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: তিতুমীর Logo প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার Logo পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর Logo সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর Logo ১৩ সংখ্যা নিয়ে নানা অন্ধবিশ্বাস Logo চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

প্রতিনিধির নাম :
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আজ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ চায় সিরিজে ২-২ ব্যবধানে সিরিজ শেষ করতে।
চলমান সিরিজের প্রথম ওয়ানডে রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান করে ক্যারিবিয়রা। জয়ের জন্য ৩২৩ রানের খেলতে নেমে রোহিত শর্মার অপরাজিত ১৫২ ও কোহলির ১৪০ রানের সুবাদে ৪৭ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে ভারত।  সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাই হয়। অধিনায়ক বিরাট কোহলির ১৫৭ রানের রেকর্ডময় ইনিংসের সুবাদে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করে। জবাবে শাই হোপের অপরাজিত ১২৩ সুবাদে ওয়েস্ট ৭ উইকেট হারিয়ে ৩২১ রান করলে ম্যাচটি টাই হয়।
তৃতীয় ওয়ানডেতে ভারতকে ৪৩ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের করা ২৮৩ রানের জবাবে ২৪০ রানের অলআউট হয়ে যায় ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে সমতা ফেরায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের চতুর্থটিতে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৭৭ রান তোলে। ভারতের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১৬২ রান করেন রোহিত শর্মা। ৩৭৮ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৬.২ ওভারে অলআউট হয়েছে মাত্র ১৫৩ রানে। ভারত জয় পেয়েছে ২২৪ রানের বড় ব্যবধানে। এই জয়ে সিরিজে ২-১ এ লিড নিয়েছে স্বাগতিকরা।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
৫ বার পঠিত হয়েছে